বুধবার   ১৫ জুলাই ২০২৬   আষাঢ় ৩১ ১৪৩৩   ২৯ মুহররম ১৪৪৮

ভারতের মহাকাশযাত্রা ২০২১ সালে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১২ জানুয়ারি ২০১৯ শনিবার

২০২১ সালের ডিসেম্বরের মধ্যে মহাকাশে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে ভারত।

শুক্রবার দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রধান কে সিভান এ কথা জানান। তিনি বলেন, ‘মিশনকে সফল করার প্রস্তুতি শুরু হয়ে গেছে।

মহাকাশচারীদের প্রাথমিক প্রশিক্ষণ ভারতেই হবে।

পরে তাদের রাশিয়ায় নিয়ে যাওয়া হতে পারে।’ এর আগে ২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মহাকাশ অভিযান বাস্তবায়নের জন্য ১০ হাজার কোটি রুপির বিল পাস করেছে বিজেপি সরকার। এবারের দলে প্রথমবারের মতো একজন নারীও মহাকাশে যাওয়ার সুযোগ পাচ্ছেন।