বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:১০ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মাধ্যমে নিউইয়র্কে আগামী ৭ নভেম্বর জ্যাকসন হাইটসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে যুক্তরাষ্ট্র বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সগযোগী সংগঠন। এ উপলক্ষ্যে গত ৩ নভেম্বর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী ৭ নভেম্বর শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নবান্ন রেস্তোরার সামনে এ কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়।
জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও গিয়াস আহমেদসহ যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতারা।
সভায় উপস্থিত নেতারা আলোচনার ভিত্তিতে যথাযথভাবে এই দিবসটি পালন করা মতামত ব্যক্ত করেন এবং সে আলোকে বিভিন্ন সিদ্ধান্ত হয়।
এর মধ্যে রয়েছে— ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, লাল-সবুজ বেলুন ওড়ানো, দোয়া মাহফিল ও প্রবাসীদের মাঝে মধ্যান্ন ভোজের উন্মুক্ত আয়োজন করা হবে।
