শনিবার   ০৭ নভেম্বর ২০২৬   কার্তিক ২২ ১৪৩৩   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৭ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার


 
চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের বার্ষিক সাধারণ সভা গত ১ নভেম্বর ব্রুকলিনস্থ ‘চট্টগ্রাম ভবন’ এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির কার্যকরি কমিটির মেয়াদ আরো এক বছর বা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বাড়ানোর সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দসহ যাঁরা বিগত দিনে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফেরাত বিশেষ মোনাজাত এবং প্রার্থনা করা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সিনিয়র সদস্য মুনীর আহমেদ। 
এরপর সংগঠনের কোষাধক্ষ শফিকুল আলম বিগত দিনের আয় এবং ব্যায়ের বিশদ বিবরণ পেশ করেন। রিপোর্ট পেশের পর উত্থাপিত হিসেব বিবরণী সাধারণ সদস্যদের অনুমোদনের জন্য ফ্লোরে দেয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম তাঁর রিপোর্ট পেশ করেন বিস্তারিত ভাবে। দায়িত্বগ্রহণের পর থেকে নিয়ে অধ্যাবধি সংগঠনের সার্বিক কার্যক্রমের ইভেন্ট উল্লেখপূর্বক বিস্তারিত তুলে ধরেন রিপোর্টে। সকল ইভেন্টে সংগঠনের সদস্যদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমান কমিটি দুইটি পিকনিক, দুইটি ঈদ এ মিলাদুন্নাবি (সা.) অনুষ্ঠান, বৈশাখী উদযাপন, ইমিগ্রেশন এবং ট্যাক্স সেমিনার, বাংলাদেশী বংশোদ্ভুত নির্বাচিত কাউন্সিল ওমেন শাহানা হানিফের নাগরিক সংবর্ধনা, বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সারওয়ার আলমগীরের সংবর্ধনার আয়োজনের পাশাপাশি চট্টগ্রাম সমিতির আটজন মৃত সদস্যদের বিনামূল্যে কবর সহায়তা প্রদান করা হয়েছে।
এরপর সভাপতি তাঁর রিপোর্টে যাঁরা চট্টগ্রাম সমিতিকে আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করেছেন তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবেনা বলে উল্লেখ করেন। বর্তমানে নিস্পত্তির জন্য অপেক্ষমান দুটি মামলার ব্যাপারে তাঁর দৃঢ় সংকল্পের কথা পুনঃব্যক্ত করেন। 
সভাপতির রিপোর্টের পরপরই ‘সংবিধান সংশোধনী কমিটি’র প্রধান সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম ‘সংবিধান সংশোধনী’ প্রস্তাবসমূহ পয়েন্ট বাই পয়েন্ট তুলে ধরেন। বিভিন্ন ধারা এবং উপধারার বিশদ বাখ্যা তুলে ধরেন সংবিধান কমিটির অন্যতম সদস্য, সমিতির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল আনোয়ার। 
সাধারণ সভার রেজুলেশন উত্থাপন করেন ট্রাস্টি বোর্ডের  কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু। সভায়, হিসেব অনুমোদন; বর্তমান কমিটির মেয়াদ নভেম্বর তিন দুই হাজার ছাব্বিশ থেকে নভেম্বর তিন দুই হাজার সাতাশ পর্যন্ত অথবা মহামান্য আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিতকরণ; সংবিধানের প্রস্তাবিত সংশোধনী অনুমোদন; এবং অন্যায়ভাবে এবং অসৎ উদ্দেশ্য সাধনের নিমিত্তে যারা সমিতিকে আর্থিক এবং সামাজিক ক্ষতির সম্মুখীন করেছেন তাদের বিরুদ্ধে সংগঠনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব পেশ।
সভায় উপস্থিত সকল সদস্য সদস্যাগন ভোট প্রদান করেন। মেজরিটি সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাবিত চারটি বিষয় সাধারণ সভায় পাস হয় এবং পাসের দিন থেকে কার্যকর বিবেচিত হবে বলে মত প্রকাশ করেন। 
সাধারণ সভায় বক্তব্য দেন, সাবেক চেয়ারম্যান এবং সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সমিতির প্রতিষ্ঠাতা কোষাধক্ষ বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, সিনিয়র ট্রাস্টি মেম্বার মুনীর আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান, ট্রাস্টি সদস্য সৈয়দ মোশাররফ হোসেন বাবর, আবুল কাশেম চট্টলা, মিজানুর রহমান জাহাঙ্গীর ও আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা সদস্য সাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামালাউদ্দিন, মতিউর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কালাম (কানেকটিকাট), আব্দুল্লাহ আল মামুন (নিউজার্সি), সাকে নেতৃবৃন্দ আরিফ চৌধুরী, খোকন কে চৌধুরী, আশ্রাব আলী খান লিটন, মোহাম্মদ রুমি, এডভোকেট আব্দুল হামিদ, কাজী ইকবাল, মোহাম্মদ আমিন, মেজেবাউদ্দিন আহমেদ, মোহাম্মদ কাউসার চৌধুরী, বাসন আলী, উত্তম দাস, বর্তমান নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কলিমুল্লাহ মাস্টার, তানিম মহসিন, হাজী তৌহিদুল আলম, জাবের শফি, মোহাম্মদ নুরুল আমিন, আক্তার হোসেন, অজয় প্রসাদ তালুকদার, ইমরুল কায়সার, নাসিরুদ্দিন, মোহাম্মদ মহিম উদ্দিন প্রমুখ।