গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৫ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
নির্ভরযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবার এক দশক পূর্ণ করল বাংলাদেশি মালিকানাধীন শীর্ষস্থানীয় হোম কেয়ার সেবা দেয়া প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোম কেয়ার। নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টের লাইসেন্সপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি গত ১০ বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন ভাষাভাষী নিউইয়র্কাদের মাঝে হোম কেয়ার সেবা প্রদান করে আসছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৮ নভেম্বর, রোববার, সন্ধ্যা ৬ টায়, নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়টে এক জাঁজজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সেবা গ্রহীতা, কেয়ার গিভার, কমিউনিটির বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহনেওয়াজ।
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সততা ও মানবিকতার সঙ্গে নানা খাতে স্বাস্থ্যসেবা দিয়ে কমিউনিটিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত প্রবীণ ও চিকিৎসাধীন ব্যক্তিদের জন্য প্রতিষ্ঠানটির হোম হেলথ এইড (এইচএইচএ), পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) এবং সিডিপ্যাপ সেবায় গ্রাহকদের আস্থার নাম হয়ে উঠে। বর্তমানে সিডিপ্যাপ সেবা না থাকলেও অন্যান্য সেবা অটুট রয়েছে। বরং এর সঙ্গে এডাল্ট ডে কেয়ার ও সিনিয়র ডে কেয়ার যুক্ত হয়েছে। বাংলা, ইংরেজি ও হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় সেবার কারণে দিন দিন প্রতিষ্ঠানটির সেবা গ্রহীতার সংখ্যাও বাড়ছে।
এ বিষয়ে শাহ নেওয়াজ বলেন, শুরু থেকে এই ১০ বছরের পথচলা সহজ ছিল না। তবে দক্ষ টিম এবং কেয়ারগিভারদের আন্তরিক প্রচেষ্টা ও সেবার মানসিকতার কারণেই এই দীর্ঘ পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে। গ্রাহকদের বিশ্বাস ও ভালোবাসাই গোল্ডেন এজ হোম কেয়ারের মূল চালিকাশক্তি।
বর্তমানে জ্যাকসন হাইটসের মূল কার্যালয়ের পাশাপাশি ব্রঙ্কস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া এবং ইয়ঙ্কার্সসহ বেশ কয়েকটি শাখার মাধ্যমে গোল্ডেন এজ হোম কেয়ার তাদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে।
