আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ৭ নভেম্বর ২০২৬ শনিবার
যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের’ (এবিপিসি) বার্ষিক সাধারণ সভা গত ৩১ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ইটজি পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের নয়া কার্যকরী কমিটির সভাপতি হয়েছেন লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোস্তফা অনিক রাজ।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বেশ ক’জন সদস্যের আবেদনও অনুমোদন দেয়া হয়। নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি: লাবলু আনসার (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), ভাইস প্রেসিডেন্ট : আলিম খান আকাশ (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি) ও আজিম উদ্দিন অভি (যমুনা টিভি), সাধারণ সম্পাদক: মোস্তফা অনিক রাজ (সাপ্তাহিক আজকাল), যুগ্ম সম্পাদক: নুরুন্নাহার খান নিশা (বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভি), কোষাধ্যক্ষ: জামান তপন (এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম), সাংগঠনিক সম্পাদক- আনিসুর রহমান, প্রচার সম্পাদক-স্যমিক আহমেদ (চ্যানেল আই) এবং নির্বাহী সদস্যরা হলেন রাশেদ আহম্মেদ (চ্যানেল আই), শাহ ফারুক রহমান (বিডিইয়র্ক), অজিৎ ভৌমিক, সুব্রত চৌধুরী এবং আলমগীর কবীর। এছাড়া নতুন সদস্য হিসেবে ক্লাবের অন্তর্ভুক্ত হলেন আবুল হাসান মিলন (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি), শাহীন হাওলাদার, খোরশেদ আলম রিংকু, শহীদুল হক, তাহিরুল ইসলাম এবং মোহাম্মদ আইয়ুব আলী।
