মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলাদেশ সোসাইটির মামলা পরিচালনায় পাশে থাকার আশ্বাস দিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। গত মঙ্গলবার সোসাইটির কার্যালায়ে অনুষ্ঠিত কার্যনির্বহিী কমিটি, নির্বাচন কমিশন ও ট্রাস্টি বোর্ডের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ। সভায় কোর্টের আদেশে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত ও মামলা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। বক্তারা নির্বাচন স্থগিত হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে বাদীর এহেন কর্মকান্ডের নিন্দা জানান।
সভায় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দীন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, আবুল কালাম, মফিজুল ইসলাম ভূইয়া, ডিউক খান, অনিক রাজ, হাসান জিলানী, জামিল আনসারি, হাসান খান,মনসুর আহমেদ, শহীদ সোহরাওয়ার্দি, হারুন চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ডের সদস্য বদরুল খান, আতাউল আলম, আহসান হাবিব, আখতার হোসেন,আজিমুর রহমান বুরহান,কাজী আজম ও নাঈম টুটুল, প্রধান নির্বাচন আবু নাসের, কমিশনের সদস্য মিয়া মোহাম্মদ দুলাল,রুহুল আমিন সরকার,আহবাব চৌধুরী ও মিঠু হামিদ।
সভার সভাপতি শাহ নেওয়াজ বলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি এই যেকোন সংকটে পাশে থাকবো। এটি বাংলাদেশিদের প্রানের সংগঠন। আমাদের ঠিকানা। মামলা করে এ সংগঠনকে আটকে রাখা যাবে না। এই মামলা পরিচালনায় অর্থনৈতিক সহায়তা সহ সব ধরনের সহযোগিতা চালিয়ে যাব ইনশাল্লাহ।
