রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৫ এএম, ৩১ অক্টোবর ২০২৬ শনিবার
বাংলাদেশ সোসাইটির বিরুদ্ধে মামলার বাদী ওসমান চৌধুরী আজকালকে বললেন, আমি সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের কাছে কোন অর্থ চাইনি। এটা ডাহা মিথ্যা কথা। বরং ২০২৪ সালে সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সোসাইটির সাবেক কর্মকর্তা আব্দুল মান্নানের মধ্যস্থতায় ৫ হাজার ডলার দিচ্ছিলেন। গাড়িতে বসে এ অর্থ দেয়ার প্রস্তাব করেন রহুল আমিন। আমি ১০ হাজার ডলারের কথা বলেছিলাম। সাথে মেম্বারশীপ ফিরে দেবার দাবি ছিল। পরবর্তীতে তা কার্যকর হয়নি। বর্তমান কমিটির সময়েও সেলিম ভাই ও আলী ভাইয়ের উপস্থিতিতে তাদের এটর্নির সাথে ২০২৫ সালে বৈঠক হয়। আমার দাবি ছিল, মনোনয়নপত্রের ফি কমাতে হবে। ভোটারদের স্বাক্ষর ভেরিফিকেশন করার বিধান রাখতে হবে। সাংবাদিকদের সামনে সমঝোতা স্বাক্ষরিত হবে। আমার নির্বাচন করার সুযোগ নিশ্চিত করুন। আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটে একজন লাইফ মেম্বারের অফিসে । সেখানে লাইফ মেম্বার করা ও অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছিল। আমার দাবি ছিল আমার লিগ্যাল ফি’র অর্থ। তা ৫০/৬০ ডলারের ওপরে। পরে তাদের তালবাহানায় সমঝোতা সফল হয়নি। এমতাবস্থায় মামলার বিকল্প ছিল না।
এদিকে আতাউর রহমান সেলিম আজকালকে বলেন, লিগ্যাল ফি চাওয়া কি অর্থ চাওয়া নয়? আমি যথার্থই বলেছি। তিনি বলেন, আজ সাবেক প্রধান নির্বাচন এডভোকেট জনি বলছেন ওসমান তার অধিকার প্রতিষ্ঠার জন্য মামলা করেছে। তিনি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তখন ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন কোন ক্ষমতা বলে? তারা মামলা করলে জনি সাহেব এর বিরোধিতা করিেছলেন। তখন তাদের অধিকারের কথা তার মনে ছিল না কেন?
