সোমবার   ২৬ অক্টোবর ২০২৬   কার্তিক ১০ ১৪৩৩   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:১২ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার


চাঁদাবাজির অভিযোগে রাজধানী থেকে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজদের তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।