শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৮ ১৪৩৩   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৪ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার


 
বাংলাদেশ সোসাইটি ইন্ক-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় শক্তিশালী প্যানেল ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে এক বিশাল প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভার আয়োজন করে জ্যামাইকা নির্বাচন কমিটি। গত ১৬ই অক্টোবর ২০২৬ জ্যামাইকার একটি পার্টি হলে এই বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসসহ নিউ ইয়র্কের বিভিন্ন বরো থেকে শত শত সচেতন প্রবাসী এবং ভোটাররা সশরীরে উপস্থিত হয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও গভীর আস্থা ব্যক্ত করেন। সভায় উপস্থিত জ্যামাইকা প্রবাসী কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও সচেতন ভোটাররা পুরো প্যানেলকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মানসূচক সংবর্ধনা জানান। বক্তারা বলেন, প্রবাসে নিজেদের একতা সুদৃঢ় রাখতে এবং বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রজেক্টগুলোর সফল সমাপ্তির জন্য এই সুযোগ্য, ও পরীক্ষিত প্যানেলের কোনো বিকল্প নেই। তারা দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীকে ‘সেলিম-আলী’ পরিষদের পাশে থাকার জোর আহ্বান জানান।
জনসভাটি সফলভাবে সম্পন্ন করায় জ্যামাইকা নির্বাচন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন এর তত্ত্বাবধানে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আহ্বায়ক: মোঃ ফারুক হোসেন মজুমদার,প্রধান সমন্বয়কারী: সিরাজুল ইসলাম লিপন,প্রধান উপদেষ্টা: শরাফ সরকার,সদস্য সচিব: কাজী এম আর খান (সেলিম)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম ,কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও চিটাগাং এসোসিয়েশন এর সভাপতি মাকসুদুল হক চৌধুরী, ,যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইসলাম হোসেন স্বপন ,যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ও শামীম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো:আলী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিষ্কার করেন। তারা প্রতিশ্রুতি দেন যে, আগামী দিনে সোসাইটিকে পুরোপুরি আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। ওয়ান স্টপ সলিউশন ও স্থায়ী কমিউনিটি সেন্টার' গঠন করা হবে যেখানে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে।নিউ ইয়র্কে আসা নতুন প্রবাসী এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মৌলিক সমস্যাগুলোর সমাধান দেয়া হবে। নতুন প্রবাসীদের কর্মসংস্থান ও কারিগরি দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রোগ্রাম চালু করা হবে। সেকেন্ড জেনারেশন বা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে তথা স্থায়ী ভবনে আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবীণ প্রবাসীদের নিয়ে একটি মেন্টরশিপ নেটওয়ার্ক এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মাধ্যমে কাউন্সেলিং সেলের ব্যবস্থা রাখা হবে। প্যানেলের প্রার্থীদের প্যানেল পরিচিতি ও গণসমর্থন সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থীরা উপস্থিত থেকে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন ।
বারবি-কিউ পার্টি: ‘সেলিম-আলী’ পরিষদের সমর্থনে ১৯শে অক্টোবর ২০২৬, সোমবার সন্ধ্যায় জ্যামাইকার ঐতিহ্যবাহী ধানসিঁড়ি রেস্টুরেন্টের সামনে এক বিশাল 'বারবিকিউ পার্টি' ও নির্বাচনী আড্ডার আয়োজন করে ‘জ্যামাইকা নির্বাচন কমিটি’। অনুষ্ঠানে কুইন্স ও জ্যামাইকা অঞ্চলের শত শত সচেতন প্রবাসী এবং ভোটাররা সশরীরে উপস্থিত হয়ে প্যানেলটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ও গভীর আস্থা ব্যক্ত করেন। জ্যামাইকাবাসীর স্বতঃস্ফূর্ত সমথর্ন পুরো এলাকায় এক বিশাল গণজোয়ারের সৃষ্টি করে। প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন এর তত্ত্বাবধানে এই বিশাল সমাবেশ ও উক্ত বারবি-কিউ পার্টি অনুষ্টিত হয়।
আয়োজক ‘জ্যামাইকা নির্বাচন কমিটি’-এর নেতৃবৃন্দ জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, জ্যামাইকার সেন্টারের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন মজুমদার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফারুক হোসেন ও শামীম হাসান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী ২৫শে অক্টোবর রবিবারের নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার দৃঢ় আহ্বান জানান। মুখরোচক খাবার, এবং মধ্যরাত পর্যন্ত চমৎকার আড্ডা এবং প্রবাসীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে এই আয়োজনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়