আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২১ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ও সিটি অব আটলান্টিক সিটির মাল্টিকালচারাল সার্ভিসেসের সহযোগিতায় বিএএসজের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউয়ের “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্কের সহযোগীতায় ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হবে।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় প্রবাসী বাংলাদেশিরা ই পাসপোর্ট , জাতীয় পরিচয়পত্র , বাংলাদেশি পাসপোর্ট নবায়ন ও সংশোধন, দ্বৈত নাগরিকত্বের সনদ, বাংলাদেশের বিভিন্ন সনদপত্রের সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, নো ভিসা রিকোয়ার সীলসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহনের সুযোগ পাবেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক প্রবাসী বাংলাদেশিদেরকে ভ্রাম্যমান কনস্যুলেটের সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।
