ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
আজকাল রিােপর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৩ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ড. সাদিয়া আফরিন এরা। মানবাধিকার, মানবিক সেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান, অভিজ্ঞতা এবং নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনটি তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করেছে।
ড. সাদিয়া আফরিন এরা একজন উদ্যোক্তা, মানবিক সেবাকর্মী ও কমিউনিটি নেতা। তিনি এরা কনসাল্টিং সার্ভিসেস ইউএসএ, এরা ফাউন্ডেশ ফর হিউম্যান ডেলেপমেন্ট অ্যান্ড পিস- এর প্রতিষ্ঠাতা ও সিইও। তিনি নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সদস্য। তাঁর পেশাগত নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ড মানবাধিকার, টেকসই উন্নয়ন এবং কমিউনিটির ক্ষমতায়নের লক্ষ্যে নিবেদিত।
সংগঠনের সভাপতি শাহ শহীদুল হক আশা প্রকাশ করেছেন যে, ড. সাদিয়া আফরিন এরা তাঁর গতিশীল নেতৃত্ব, অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন। তাঁর নেতৃত্বে বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা এবং মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের মূল্যবোধ সমুন্নত রাখার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। ড. সাদিয়া আফরিন এরার উল্লেখযোগ্য স্বীকৃতির মধ্যে রয়েছে ২০২৪ ইউএসএ প্রেসিডেন্টের ‘লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ মানবাধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, শান্তি এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার কার্যক্রম অব্যাহত রাখবে। সংগঠনটি আশা করে, ড. সাদিয়া আফরিন এরার নেতৃত্বে মানবাধিকার সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ আরও প্রসারিত হবে।
