শনিবার   ২৪ অক্টোবর ২০২৬   কার্তিক ৮ ১৪৩৩   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার


 
বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ সোসাইটির নির্বাচন নিয়ে আজকাল পত্রিকাকে এক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, এই কমিউনিটি আমাদের। বাংলাদেশ সোসাইটি আমাদের সবার। নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। ৩৫ হাজার বাংলাদেশি  ২৫ অক্টোবর স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। এটাই আমাদের প্রত্যাশা। ভোটের পর আমরা সকলেই পক্ষ বিপক্ষ ভুলে যাব।। সবাই মিলেই বাংলাদেশ সোসাইটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। যারাই বিজয়ী হবেন তাদের প্রতি রইলো আগাম শুভেচ্ছা। 
আমি অত্যন্ত আশাবাদি এই নির্বাজন নিয়ে।  দুই প্যানেলের প্রার্থীরাই বাংলাদেশি কমিউনিটি ভোটারদের কাছে যাচ্ছেন তাঁদের নির্বাচনি ইশতেহার নিয়ে। ভোটাররা সকল ক্ষমতার উৎস। প্রকৃতপক্ষে আমরা সকলে কমিউনিটির জন্য কাজ করতে চাই
বাংলাদেশি ভাইবোনদের প্রতি আহবান, ২৫ অক্টোবর ভোট দিতে আসুন। যাকে খুশি তাকে ভোট দিন। ভোট উৎসবে শরিক হোন।