সোমবার   ১৯ অক্টোবর ২০২৬   কার্তিক ৩ ১৪৩৩   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

কানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪, আহত কয়েক ডজন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৩ এএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

কানাডার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও কয়েক ডজন গুরুতর আহত হয়েছেন। প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে সামরিক বাহিনীর ইতিহাসে কানাডার মাটিতে ঘটা সবচেয়ে ভয়াবহ শান্তিকালীন ট্র্যাজেডিগুলোর একটি বলে বর্ণনা করেছেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হলো?
কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার (বাংলাদেশ সময় রোববার ভোর ৪:০০ টা) দিকে ছড়িয়ে পড়া এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছিল, সে সম্পর্কে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত খুব কম তথ্যই নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘাঁটির ময়দানে তাজা গোলাগুলি ব্যবহারের মহড়া (লাইভ ফায়ারিং এক্সারসাইজ) চলাকালীন গ্যাসের একটি মূল লাইনে আঘাত লাগার কারণে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, সামরিক ও বেসামরিক ফায়ার ক্রুরা (দমকল কর্মীরা) সহকর্মী কানাডিয়ানদের রক্ষায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কল্পনাতীত সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে সারারাত এই আগুনের সাথে লড়াই করেছেন।

ওয়েইনরাইট মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের কারণ তদন্তাধীন রয়েছে এবং এই মুহূর্তে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ফল হওয়ার কোনো ইঙ্গিত নেই।

কতজন নিহত হয়েছেন?
কার্নি জানান, চারজন সামরিক সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁদের অবস্থার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য না দিয়েই তিনি আরও বলেন, কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন।

কার্নির জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে, নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে কানাডিয়ান গণমাধ্যম নিহতের সংখ্যা সাত বলে জানিয়েছিল। সরকার নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কি না, প্রধানমন্ত্রী তাঁর কোনো ইঙ্গিত দেননি।

নিহতদের নাম প্রকাশ করা হয়নি, তবে তাঁদের পরিবারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী

ঘাঁটিটি কোথায় অবস্থিত?
কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইট পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশের একটি গ্রামীণ এলাকায় অবস্থিত। এটি প্রদেশের বৃহত্তম দুটি শহর এডমন্টন থেকে প্রায় ১২০ মাইল এবং ক্যালগারি থেকে ১৮০ মাইল দূরে।

এটি কানাডিয়ান সেনাবাহিনীর অন্যতম ব্যস্ত সামরিক প্রশিক্ষণ ঘাঁটি এবং এর এয়ারফিল্ডটি রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সও ব্যবহার করে। এখানে সবসময় একই পরিমাণ মানুষ থাকেন না। সূত্র নিশ্চিত করেছে, যেকোনো নির্দিষ্ট সময়ে সেখানে ১,০০০-এর বেশি মানুষ ঘাঁটিটিতে অবস্থান করতে পারেন।