শনিবার   ১৭ অক্টোবর ২০২৬   কার্তিক ১ ১৪৩৩   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ এএম, ১৭ অক্টোবর ২০২৬ শনিবার


 
সোসইটির নির্বাচনে সাধারন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন রাব্বি সৈয়দ। ঘোষণা করেছেন তার নির্বাচনী ইশতেহার। তার ঘোষিত এজেন্ডার মধ্যে রয়েছে সদস্য নিবন্ধন আধুনিকায়ন ও অনৈতিক ভোটার নিবন্ধন ব্যবস্থার বিলুপ্তিকরণ, স্বচ্ছ প্রশাসন ও আর্থিক জবাবদিহি, নিজস্ব কমিউনিটি সেন্টারের বাস্তবসম্মত রোডম্যাপ, সোসাইটি ভবনের ভায়োলেশন নিরসন, সমন্বিত সদস্যসেবা কেন্দ্র ও মোবাইল ক্লিনিক, এআই সংযুক্ত ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার, পাঁচ ব্যরো থেকে মোট ১৫ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক বৃত্তি, দাফন/সৎকার ও মরদেহ বাংলাদেশে পাঠাতে সহায়তা, নতুন প্রজন্মের অংশগ্রহণ, কর্মসংস্থান ও পেশাজীবী নেটওয়ার্ক এবং প্রশাসনিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ।

ঘোষণায় রাব্বি বলেছেন, নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়। সবার কথা শোনা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং বাস্তবসম্মত পরিকল্পনাকে ধাপে ধাপে কার্যকর করা।আঞ্চলিকতা, দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠে আমি সবার অংশগ্রহণে একটি আধুনিক, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ সোসাইটি গড়ে তুলতে চাই।