শনিবার   ১০ অক্টোবর ২০২৬   আশ্বিন ২৪ ১৪৩৩   ২৭ রবিউস সানি ১৪৪৮

সেলিম-আলী পরিষদকে বাংলাদেশ এসেম্বলির সমর্থন

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২২ এএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার


 
বাংলাদেশ সোসাইটির আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে সেলিম-আলী পরিষদকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ এসেম্বলি অব ইউএসএ ইন্ক। গত ৪ অক্টোবর রবিবার জ্যামাইকার একটি পার্টি হলে প্যানেলিটির সমর্থনে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ এসেম্বলি। এতে এসেম্বলির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক ইসলাম কলিমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সেলিম-আলী পরিষদের সভাপতি পদ প্রার্থী মো. আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলীসহ পুরো প্যানেলের সবাই উপস্থিত ছিলেন।
জলি আহমেদ ও স্বপনের যৌথ সঞ্চালনায় প্রথমেই কোরআন থেকে তেলওয়াত, দোয়া ও মুনাজাত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় অতিথি হিসাবে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এবিএম ওসমান গনি, শরাফ সরকার, ফারুক হোসেন মজুমদার, জে মোল্লা সানি, সিরাজুল ইসলাম লিপন, মোঃ ফারুক হোসেন প্রমুখ। 
বাংলাদেশ এসেম্বলির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্যে স্বতস্ফর্ত ভাবে সেলিম- আলী পরিষদের প্রতি তাদের সমর্থনের কারণ তুলে ধরেন। তারা বলেন, বরাবরই আমরা সেলিম-আলীর পক্ষে ছিলাম, কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে সবার মতা-মত নিয়ে আজ আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করছি। তার কারণ হিসাবে তারা বলেন সেলিম- আলী পরিষদ বাংলাদেশ সোসাইটির উন্নয়নের জন্য যে ভূমিকা রেখেছেন তা অনস্বীকার্য। অন্য কেউ সে ধারা ধরে রাখতে পারবে কিনা তা সন্দেহের ব্যাপার। এছাড়া এ গ্রুপের সদস্যই কর্মঠ ও সব বিষয়ে অভিজ্ঞ। সুতরাং প্রবাসীদের কল্যাণে আবারো তাদেরকে নির্বাচিত করা দরকার।
এ বিষয়ে আগামী ২৫ তারিখের নির্বাচনে তাদেরকে জিতিয়ে আনার জন্য সকল ধরণের সহায়তার আশ্বাস দেয় বাংলাদেশ এসেম্বলি। এ সময় আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীসহ তাদের প্যানেলের প্রার্থীরা বাংলাদেশ এসেম্বলির সদস্যদের প্রতি সমর্থন জানানোর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সোসাইটির ও প্রবাসীদের কল্যানে উন্নয়ন মূলক কাজের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তারা নির্বাচিত হলে এ উন্নয়নের ধারা ব্যাপক ভাবে আরো উন্নতি সাধন করবেন বলেও প্রতিশ্রুতি দেন।