শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০১ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


রাজধানী মিরপুরের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান। শূন্য আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কেও অনুরোধ করেছে সংসদ সচিবালয়।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ অভিযোগ ঘিরে সমালোচনা শুরু হলে সংসদ সদস্য পদ থেকে মিষ্টিকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরমধ্যে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। তিনি পদত্যাগ করায় বিকালে ২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদ সচিবালয়।
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন দিয়ে আসনটি পূরণ করা হবে। এ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। একটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী থাকলে তখন ভোট হবে; একক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। যে দল বা জোটের জন্য আসনটি বরাদ্দ, সেই দল বা জোটই শূন্য আসনটি পাবে।