শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০০ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


 
ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড এর উদ্যোগে ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনকে ঘিরে টেলিভিশন ডিবেটের আয়োজন করা হয়েছে। কমিউনিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে “আমরা ভবিষ্যতে একটি জনকল্যাণমূলক বাংলাদেশ সোসাইটি দেখতে চাই” এই বিষয় নিয়ে একটি নির্বাচনী ডিবেট অনুষ্ঠিত হবে। সঞ্চালনা করবেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। প্রার্থী আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী এবং অন্য প্যানেলের আজমল হোসেন কুনু, ফিরোজ আহমেদ এবং স্বতন্ত্র থেকে রাব্বী সৈয়দ ডিবেটে অংশগ্রহণ করবেন। আগামী ৭ই অক্টোবর সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটস-এ ‘সানাই রেস্টুরেন্টে’ বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। সকল ইলেকট্রনিক মিডিয়া এবং ফেসবুক লাইভ এর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শুধুমাত্র আমন্ত্রিতদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে বলে জানা যায়।