শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০ রবিউস সানি ১৪৪৮

কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়

আজকাল রিােপর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩৬ এএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার


 
 ৩৪০ বাংলাদেশিকে গত ৬ মাসে ডিপোর্ট করলো কানাডা। আরও ১ হাজার ৩৬৮ জন অপেক্ষায় রয়েছে। কানাডার অভিবাসন সংক্রান্ত আইন (ইমিগ্রেশন ল’) আইন অমান্যই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস পর্যন্ত কানাডা প্রশাসন সব মিলিয়ে মোট প্রায় ১৪ হাজার ৯০০ জন বিদেশিকে দেশ থেকে বহিষ্কার করেছে। এতে ভারতীয়দের সংখ্যাটা চমকে দেওয়ার মতো। ভারতের ৪ হাজার ২২৭ জন নাগরিককে বহিস্কার করেছে।
সিবিএস (কানাডিয়ান বর্ডার সার্ভিস) এর প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের প্রথম আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত কানাডা যে প্রায় ১৩ হাজার ৯০০ জন বিদেশিকে বহিষ্কার করেছে। সেই তালিকায় সবচেয়ে বেশি নাম রয়েছে ভারতীয়দের। গত ৮ মাসে বাংলাদেশের ৩৪০ জনকে তাড়ালেও ভারতের ৪ হাজার ২২৭ জন নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কানাডার সরকার। বহিস্কারের তালিকায় ভারতীয় নাগরিকরাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে মেক্সিকানরা। তাদেও সংখ্যা ২ হাজার ২৮২ জন । এই বহিস্কার থেকে ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকরাও রেহাই পাননি। তাদের সংখ্যা ৬০১ জন। এছাড়াও রয়েছে কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন, রোমানিয়ার ৪৩৩। বহিস্কারের সংখ্যায় বাংলাদেশিদের সংখ্যা সপ্তমে। এ সংখ্যা ৩৪০।
কানাডা প্রশাসনের তথ্যানুসারে, মূলত কানাডার অভিবাসন নীতি অমান্য করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড বা বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর কারণেই বিদেশি নাগরিকদের নিজেদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে কানাডা প্রশাসন। ৩১ আগস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী, কানাডা থেকে অপসারণ প্রক্রিয়ায় ছিলেন ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি। সেই তালিকায় ভারতীয় নাগরিকদের সংখ্যা ১০ হাজার ২৯৫ জন। অঅর বাংলাদেশের ১ হাজার ৩৬৮।
(তথ্যসূত্র-কানাডিয়ান রিমুভাল স্টেটিসটিক্স,টিবিএস নিউজ,ইন্ডিয়া টাইমস)