শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ১০ ১৪৩৩   ১৩ রবিউস সানি ১৪৪৮

আটলান্টিক সিটিতে ফ্যাশন শো

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পর্যটন নগরী আটলান্টিক সিটির শোবোট হোটেলে বসেছিল আটলান্টিক সিটি ফ্যাশন উইক ২০২৬-এর জমজমাট আসর। এই আয়োজনে  ডিজাইনার, মডেল, ফ্যাশন উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল আটলান্টিক সিটি।
আলোকসজ্জা,র্ যাম্প আর নজরকাড়া সব ডিজাইনের প্রদশর্নীতে শোবোট হোটেলে যেন তৈরি হয়েছিল ভিন্ন এক ফ্যাশন জগত। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের এই আয়োজন চলে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিনই ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছিল  আয়োজনস্থল।
র‌্যাম্পে একের পর এক নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছিলেন  মডেলরা। দেশ-বিদেশের ডিজাইনারদের সৃজনশীলতা, পোশাকের বৈচিত্র্য এবং আধুনিক ফ্যাশন ট্রেন্ড উঠে এসেছিল এবারের আয়োজনে। ফ্যাশন শোর পাশাপাশি পুরো আয়োজন জুড়ে ছিল সৃজনশীলতা, বিনোদন ও নেটওয়ার্কিংয়ের নানা সুযোগ। এতে অংশ নিয়েছিল  ফ্যাশন ডিজাইনার, মডেল, উদ্যোক্তা এবং ফ্যাশন অনুরাগীরা। এবারের আটলান্টিক সিটি ফ্যাশন উইক আরও বিশেষভাবে উল্লেখযোগ্য । কারণ, আয়োজনটি উদযাপন করেছে তার ১৫তম বার্ষিকী। ২০১১ সালে যাত্রা শুরু করা এই আয়োজন বছরে তিনবার অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে এটি আটলান্টিক সিটির ফ্যাশন ও সাংস্কৃতিক ক্যালেন্ডারে একটি পরিচিত আয়োজন হিসেবে জায়গা করে নিয়েছে।
ফ্যাশন স্টাইল ম্যাগাজিন ও কিংবি মিডিয়ার অংশীদারিত্বে আয়োজিত আটলান্টিক সিটি ফ্যাশন উইকে  অংশ নিয়েছেন হাজারো ফ্যাশনপ্রেমী।