শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬   আশ্বিন ৩ ১৪৩৩   ০৬ রবিউস সানি ১৪৪৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


আজকাল রিপোর্ট
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আগমন উপলক্ষ্যে এককর্মী সভার আয়োজন করেন নিউ ইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ।  গত ১৫ সেপ্টেম্বর জ্যাকসন হাইটস এর সানাই রেস্টুরেন্ট এ অনুষ্ঠিত উক্ত কর্মিসভার প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাংগঠনিক সম্পাদক উত্তর ও দক্ষিণ আমেরিকা আনোয়ার এইচ খোকন। এসময় নিউ ইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ এর সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপীর সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মৃধাসহ সংগঠনের প্রচুর সংখক নেতৃবৃন্দগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ নাসির উদ্দিন, রুহুল আমিন নাসির, ফখরুল আলম, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন প্রমুখ। বদিউল আলমের সঞ্চালনায় সভাটি শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম।  প্রধান অতিথি বক্তব্য প্রদানের সময় উপস্থিত কর্মীদের মধ্যে বিপুল প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়, সবাই সমস্বরে ‘তারেক জিয়ার আগমন , শুভেচ্ছা স্বাগতম’ সহ নানান স্লোগানে মুখরিত করে তোলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষ্যে পলাতক ও নিষিদ্ধ শক্ররা নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। সুতরাং সবাইকে সতর্ক ও সজাগ থেকে তা প্রতিরোধ করতে হবে কিন্তু এ ব্যাপারে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। তিনি আরোও বলেন ২৫ তারিখ প্রধানমন্ত্রীকে যে গণ সংবর্ধনা দেয়ার কথা রয়েছে তা হয়তো ব্যস্ততার কারণে সম্ভব নাও হতে পারে। সুতরাং হতাশ না হয়ে এ ব্যাপারে সবাইকে ধর্য্য ও স্বাভাবিক ভাবে মেনে নেয়ার তাগিদ দেন। সভায় অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত  ও জাতিসংঘের অধিবেশনে তার বক্তব্যের সময় শান্তিপূর্ণ অবস্থানের কথা ব্যক্ত করেন এবং বিরোধীদের যে কোন চক্রান্ত ও বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের দৃঢ়তা ব্যক্ত করেন।