শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভার্জিনিয়ায় আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। স্থানীয় 'রিচার্ড জে আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টারে' দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজক হিসেবে রয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক’ (বাই)। 
দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আয়োজক সংগঠনটির সভাপতি দিলশাদ চৌধুরী। বাংলাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও গবেষক খায়রুল আনাম শাকিল, লিনা তাপসী, প্রিয়াঙ্কা গোপ, নজরুলের নাতনি অনিন্দিতা কাজী, সামিহা মাহবুব এবং সেতারশিল্পী আলিফ লায়লাসহ বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সম্মেলনে অংশ নেবেন। 
সম্মেলনে শিশুদের প্রশিক্ষণ দিয়ে নজরুলের গান ও সৃষ্টিকে কেন্দ্র করে বিশেষ নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। এ ছাড়া ¯’ানীয় বাংলাদেশি নৃত্য সংগঠন 'নৈপুণ্য' ও কলকাতার 'তাথৈ' বিশেষ পরিবেশনায় অংশ নেবে। নিউইয়র্ক, নিউজার্সি ও হিউস্টনসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পীদের একক ও দলীয় আবৃত্তিও থাকবে এই আয়োজনে।
সম্মেলনে কবির সাহিত্য, সংগীত, দর্শন ও সমাজচিন্তা নিয়ে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকেরা প্রবাসে বসবাসরত সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।