সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
সিলেট এম.সি. অ্যান্ড গভঃ কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক’র বহুল প্রত্যাশিত এলামনাই নাইট-২০২৬ গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্কের গুলশান টেরেসে আয়োজিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিমুর রহমান বোরহান। এলামনাই নাইট-২০২৬-এর আহ্বায়ক ছিলেন আলতাফ চৌধুরী ইসবা, প্রধান সমন্বয়কারী ছিলেন দেওয়ান শাহেদ চৌধুরী এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন শাহনেওয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সম্মানিত অতিথি, বোর্ড অব ট্রাস্টিজ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রিয় এলামনাই এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের সভাপতি আজিমুর রহমান বোরহান আনুষ্ঠানিকভাবে এলামনাই নাইট ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করে প্রকাশিত নান্দনিক ম্যাগাজিন ‘স্মৃতিতে-শ্রুতিতে’-এর মোড়ক উন্মোচন। অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ম্যাগাজিনটির নান্দনিক মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য এবং অষঁসহর-দের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।
দীর্ঘদিন পর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা পরিণত হয় আনন্দ, স্মৃতি ও ভ্রাতৃত্বের এক প্রাণবন্ত উৎসবে। প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও অষঁসহর-রা তাঁদের ছাত্রজীবনের স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সন্ধ্যাটি স্মরণীয় করে তোলেন।
অনুষ্ঠানে সংগঠনের শিক্ষাবৃত্তি কর্মসূচি নিয়েও গুরুত্বারোপ করা হয়। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতার লক্ষ্যে পরিচালিত বৃত্তি কর্মসূচিকে আরও সম্প্রসারিত করতে অষঁসহর, শুভানুধ্যায়ী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এছাড়া অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, গায়িকা ও শিল্পীদের পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিও অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপু বলেন, এলামনাইদের ভালোবাসা, সহযোগিতা ও ঐক্যই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। তিনি সংগঠনের বৃত্তি প্রদান কর্মসূচিকে সফল করতে সকল এলামনাই, শুভানুধ্যায়ী ও সামর্থ্যবান ব্যক্তিদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
