ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
বাংলাদেশে ল’ সোসাইটি ইউএসএ ইনকের বর্ণাঢ্য শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট গত ৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়।
সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার মো. আকমাম খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবুর পরিচালনায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল' সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফর রহমান হিমেল, হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) যুক্তরাষ্ট্র নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির এইচ মিয়া।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ল' সোসাইটির অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম, এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান হিমেল, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল করিম জুয়েল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম, বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাডভোকেট অলি উল্লাহ মারুফ, অ্যাডভোকেট মো. মিনহাদুজ্জামান লিটন ও ব্যারিস্টার কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এরমধ্যে ছিলেন সোসাইটির সদস্য ফারিয়া জাহান, অ্যাডভোকেট মো: শামীম হোসাইন, অ্যাডভোকেট নাহিদ ফারজানা, অ্যাডভোকেট আখতার হোসেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট অলিউল্লাহ মারুফ, অ্যাডভোকেট সুরাইয়া আখতার শান্তা, অ্যাডভোকেট সুজিৎ দেবনাথ, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, কুবরাতুন নেসাসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে কমিটির নতুন দুই সদস্য শপথ গ্রহণ করেন। এরমধ্যে ছিলেন বাংলাদেশ ল' সোসাইটির দক্ষ ট্রেজারার অ্যাডভোকেট মাহবুব আলম। এছাড়া ল' সোসাইটির কার্যনির্বাহী সদস্য পর্ণা ইয়াসমিন পদত্যাগ করায় তার স্থলে অ্যাডভোকেট মোঃ শামীম হোসেইনকে কোআপ্ট করা হয়।
অনুষ্ঠানে শরৎ উৎসব ও ফ্যামিল নাইট ২০২৬-এর স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আকষর্ণীয় স্মরণিকায় বিগত দিনের সকল প্রেসিডেন্ট ও সেক্রেটারির নাম ও ছবি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মরিয়ম মারিয়া ও সজীব। নৃত্য পরিবেশন করেন সোসাইটির সদস্য অ্যাডভোকেট সুরাইয়া আকতার শান্তা, অভিনয় করেন সদস্য কুবরাতুন নেসা, সঙ্গীত ও কৌতুক পরিবেশন করেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লৎফর রহমান হিমেল।
অনুষ্ঠানের শেষ দিকে চমকপদ পর্ব ছিল র্যাফেল ড্র এবং র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
