শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
চ্যারিটিবল সংগঠন ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব মৌলভীবাজার (আইএমএফ)’র উদ্যোগে ‘সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ’র আয়োজন করেছিল গত ৬ সেপ্টেম্বর রোববার । এর লক্ষ্য ও উদ্দেশ্য  ছিল  এই ভ্রমন থেকে উপার্জিত অর্থ আর্তমানবতার কল্যাণে ব্যয় করা। এই মহান লক্ষ্যকে সামনে রেখে ব্রুঙ্কসের সিটি আই্ল্যান্ড  থেকে লংআইল্যান্ডের দিকে বিকেল ৫টায় যাত্রা শুরু করে যা প্রায় ৬ ঘন্টার সমুদ্র যাত্রার সমাপ্তি ঘটে।
কমিউনিটির বিপুল সংখ্যক নারী পুরুষ এই নৌবিহারে অংশগ্রহণ করেছেন।তারা ম্ৎস্য আহরন,গল্প,মজাদার খাবার ও জম্পেশ আড্ডায় আনন্দ ভ্রমণ উপভোগ করেছেন। আনন্দময় একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সকলেসংগঠনের সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জর চৌধুরী,আহবায়ক জাহাংগীর আলম,যুগ্ম আহবায়ক জুয়েল খান,আব্দুল মোছাব্বির চাচা, খসরু ভাই,জিকু ভাই,জাবেদ আহমদসহ সংশ্লিস্ট সবাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।