জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৩ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার
নিউইয়র্কে সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক’র ২৫ বছর অতিক্রম করেছে। আগামী নভেম্বর মাসে ২৫ বছরপূর্তীর মূল অনুষ্ঠান আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে। এই ২৫ বছর পূর্তী উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয় ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’র। যুক্তরাষ্ট্রে ‘সামার ভ্যাকেশন’ উপভোগ করতে গত ২৯ আগষ্ট শনিবার দিনব্যাপী কুইন্সের কার্নিংহাম পার্কে আয়োজন করা হয় ৫মবারের মতো ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’র। বিপুল উৎসাহ-উদ্দীপনায় বনভোজনের আদলে অনুষ্ঠিত এই পার্টিতে ছিলো নানা আয়োজন। এতে সর্বস্তরের হাজারোধিক প্রবাসী বাংলাদেশী সপরিবারে অংশ নেয়। ফলে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে এবং বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে খাবার দাবারের পাশাপাশি বারবিকিউ, বাচ্চাদের জন্য হাটডগ, অভিভাবকদের জন্য ঝাল মুড়ি ও আম ভর্তাসহ ছিলো দেশীয় নানা খাবারের আয়োজন। আরো ছিলো খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষনীয় র্যাফল ড্র। ছিলো অতিথিদের দিনভর আড্ডা।
ব্যাতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহ নেওয়াজ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. নাজমুল এইচ খান, ট্রাষ্টি বোডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন ও সাবেক সভাপতি ডা. সিদ্দিকুর রহমান ডিডিএস। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় পুলিশ প্রিসেক্টের ক্যাপ্টেন আব্বাস, স্থানীয় সিটি কউিিন্সল সদস্য’র প্রতিনিধি কিথ, সাউথ জ্যামাইকার কমিউনিটির প্রতিনিধি প্রেস্টে ব্রেকার, জ্যামাইকা মুসলিম সেন্টারের সহ সভাপতি আফতাব মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ রহমান লাবু ও সদস্য জাভেদ বখত, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ট্রাষ্টি বোর্ড সদস্য আহসান হাবিব, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাবেক কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি দুলাল মিয়া এনাম, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, মূলধারার রাজনীতিক ড. দিলীপ নাথ, সামাজিক সংগঠন ভালো’র কর্ণধার শাহরিয়ার রহমান, বিশিষ্ট লোন অফিসার আকিব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, জালালাবাদ এসোসিয়েশনে অব আমেরিকার একাংশের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ জে. চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি শামীম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুজ্জামান সরদার, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রুমানা আহমেদ প্রমুখ।
সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধান উপদেষ্টা ওসমান গনি, উপদেষ্টা যথাক্রমে ডা. ওয়াজেদ এ খান, ছদনূর নূর, সালেহ আহমেদ, ডা. টমাস দুলু রায়, অধ্যাপিকা হুসনে আরা, এবিএম সালাহউদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন সাগর, প্রফেসর আব্দুল বাছির ও জুলকার হায়দার, বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম চন্নু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সেবুল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার। সংগঠনের সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী ও ‘ফ্যামিলি বারবিকিউ পার্টি’ আয়োজন কমিটির আহ্বায়ক জে মোল্লা সানি, সদস্য সচিব সাইদুল ইসলাম রিয়াদ, প্রধান সমন্বয়কারী আলম সরকার অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনা করেন। বেলা ১১টা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে সন্ধ্যা ৮টা পর্যন্ত।
মূল আয়োজন বারবিকিউ পার্টি হলেও অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ছিলো হাটডগ, অভিভাবকদের জন্য ঝালমুড়ি ভর্তা, আম ভর্তা, চা-পান সহ নানা আয়োজন। নতুন প্রজন্মের শিশু-কিশোর-কিশোরীদের জন্য ছিলো তাদের পছন্দের খাবার। যা তারা উপভোগ করছে। দিনব্যাপী ছিলো খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ করে মহিলাদের পিলো পাসিং আর পুরুষদের প্রীতি ফুটবল ম্যাচ পর্বটি ছিলো খুবই উপভোগ্য। সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় রানো নেওয়াজ, শিল্পী শাহ মাহবুব, মারিয়া মৌ, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন।
সবশেষে ছিলো র্যাফেল ড্র আর পুরস্কার বিতরণ। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর।
পুরষ্কার বিতরনের আগে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার সবার সম্মিলিত উদ্যোগ আর সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হওয়ার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নভেম্বরে অনুষ্ঠিত্য ২৫ বছর পূর্তী অনুষ্ঠান ব্যাপকভাবে আয়োজক করা হবে জানিয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি ঘোষণা করেন যে, আগামী ডিসেম্বরে ফ্রেন্ডস সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হবে এবং তিনি আর এই সংগঠনের সভাপতির দায়িত্বে থাকবেন না, প্রতিষ্ঠা করতে চান নতুন নেতৃত্ব। তিনি বলেন, ফ্রেন্ডস সোসাইটির ভীত রচিত হয়েছে, এখন শুধু ফ্রেন্ডস সোসাইটি এগিয়ে যাবে। এজন্য নতুন যোগ্য নেতৃত্ব প্রয়োজন। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় আরো ছিলেন রিজু মোহম্মদ, ইকবাল আহমেদ, নওশাদ হায়দার সহ ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
