শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১২ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের ৩০তম বনভোজন অনুষ্ঠিত হলো ৩০ আগষ্ট রোববার। লং আইল্যান্ডের সানকেন মিডো স্টেট পার্কে তা অনুষ্ঠিত হয়।  এতে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাবেক শিক্ষার্থী, তাঁদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা পারভেজ গাজী। এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক দুইবারের নির্বাচিত সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাবিনা শারমিন নিহার, সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল, প্রধান সমন্বয়ক ত্রিদিপ চৌধুরী, বনভোজন কমিটির আহ্বায়ক ইকবাল মোহাম্মদ, সদস্য সচিব মাহফুজুল হাসান কিশোর, সঞ্জীব তালুকদার, কবিতা সেন, জেবুন বেলা, খুকু আহমেদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টা পারভেজ গাজী ও মিনারা গাজী, সাবিনা শারমিন নিহার, কবিতা সেন, সঞ্জীব তালুকদার, জি. এম. ফারুক ও তাহমিনা আক্তার, তারেক আব্দুল্লাহ ও সহসভাপতি মাকসুদা খানম, দিবাকর সেন, ত্রিদিপ চৌধুরী ও পিংকি চৌধুরী, সভাপতি অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, মাসুদ সিরাজী, ইকবাল হোসাইন, সিনিয়র সহসভাপতি অনুপ দাস, সহসভাপতি ওয়াহিদুজ্জামান বকুলসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। বনভোজনে সহযোগিতাকারীদের মধ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবির, মনসুর আহমেদ, দিবাকর সেন, ডাক্তার আকাশ, সঞ্জীব তালুকদার, কবিতা সেন, পারভেজ গাজী, রেজাউল করিম সগীর, আবদুল আজিজ নঈমী, সাবিনা শারমিন নিহার, অধ্যাপক মাহবুব মাওলা, মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ত্রিদিপ চৌধুরী, অ্যাডভোকেট এম. এ. হামিদ ও জসিম উদ্দিন ।
     

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এস. আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, জাহাঙ্গীরনগর এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত মল্লিক অয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম, নুরুল আমিন, মাকছুদুল হক চৌধুরী, আলী নূর, ইউসুফ নবীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংগঠনের নেতৃবৃন্দ।