শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২০ ১৪৩৩   ২২ রবিউল আউয়াল ১৪৪৮

নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৭ এএম, ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার


 
নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী ও বৃহত্তর সংগঠন নারায়ণগঞ্জ জেলা সোসাইটি উত্তর আমেরিকা ইন্ক্-এর বার্ষিক বনভোজন ২০২৬ স্বতস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট রোববার, বেলমন্ট লেক স্টেট পার্ক-এর ওক প্যাভিলিয়নের স্পটে সকাল থেকেই নিউ ইয়র্কের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক নারায়ণগঞ্জবাসী সপরিবারে জড়ো হতে থাকেন।  যথারীতি সকালের নাস্তা পরিবেশনের পর বনভোজনের কার্যক্রম শুরু হয়।