শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৩ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার


 
গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র প্রথম বার্ষিক বনভোজন গত রোববার ২৩ আগষ্ট গ্লেন আইল্যান্ড পার্কে সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রোফেসর মোঃ আতাউর রহমান ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। আহবায়ক মোঃ ফরহাদ আলী, যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, লিপি হোসেন সদস্য সচিব জুয়েল রানা, যুগ্ম সদস্য সচিব আরিফ সালাম, ফরহাদ হোসেন প্রধান সমন্বয়কারী মোঃ আলামিন ইসলাম (ইমন) অর্থ সম্পাদক মোঃ রফিক ইসলাম যুগ্ম অর্থ সম্পাদক শাহ আলম মুক্তা , আরিফুজ্জামান মজনু, সাংস্কৃতিক সম্পাদীকা ঈশিকা, উপদেষ্টা  মোঃ জাকির হোসেন, রেজাউল ইসলাম, উক্ত অনুষ্ঠানে উদ্বোধন করেন মোঃ নাজমুল হুদা টিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিরাজ উদ্দিন আহমেদ সাবেক সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব ইনক, মাহবুব আলম সভাপতি ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন, রুকন হাকিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন অব নিউ ইয়র্ক ইনক,লোকমান হোসেন লুকু সহ সভাপতি জালালাবাদ এসোসিয়েশন অব নিউ ইয়র্ক ইনক,শামীম  আহমেদ সভাপতি বাংলাদেশ সোসাইটি অব ব্রংস, ওলি আহমেদ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস, সুমন দীপঙ্কর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস , বিশিষ্ট ব্যবসায়ী রুহেল চৌধুরি রেজা, এ বি এম মাল্টিমিডিয়ার সিইও জামাল বক্স, কাজী রবিউজ্জামান সাধারণ সম্পাদক সিনিয়র সিটিজেন ফোরাম অব নিউ ইয়র্ক, সাইদ সিদ্দিকী এন ওয়াই পিডির ট্রাফিক কমান্ডর, খবির উদ্দিন ভূঁইয়া উপদেষ্টা বাংলাদেশ সোসাইটি অব ব্রংকস ইনক, কবি সুধাংশু কুমার মন্ডল, নাসির উদ্দিন চিনু কামরুল হাসান সিপিএ চেয়ারম্যান, লিংকন সাইকেল ওয়ালা, রেজা আব্দুল্লাহ,রহিমুজজামান সুমন, নয়ন, আলমগীর, নজরুল ইসলামসহ প্রায় ৩ শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। লটারিতে প্রথম  ও দ্বিতীয় পুরস্কার ছিল দুটি স্বর্ণের কানের দুলসহ মোট বিশটি পুরস্কার। মহিলাদের জন্য ছিল বালিশ মিউজিক প্রতিযোগিতা। সংগীত পরিবেশন করেন ক্লোজ আপ শিল্পী কৃষ্ণা তিথি, জান্নাতী জহুরুল, শাফিউল ও আসাদ।