ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৪৮ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা, মীলাদ ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট সিটির গোল্ডেন প্যালেসে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সভাপতি মাওলানা এম এ নূর, স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর সহ-সভাপতি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা এবং সাধারণ সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।
আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন হাফিজ মাওলানা কাওছার আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাধারণ সম্পাদক ক্বারী মাহবুবুর রহমান ও সহ সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নজম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আবদুল মুকতাদির তফাদার মনাফ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ পারভেজ সিদ্দিক।
মাহফিলে বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ নিউ জার্সি স্টেট-এর ট্রেজারার হাফিজ আলাউদ্দীন, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাদী জালালী এবং গাউসিয়া মসজিদের খতিব হাফিজ মাওলানা আবু তাহের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ-এর ট্রেজারার জনাব মুতাহির হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জমশেদ হুসাইন, আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর সাবেক সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, ইসলামিক সেন্টার অব মরিসপার্কের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুসাইন মুহাম্মদ আরজ আলী, বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বদরুল আলম ও সহকারী শিক্ষক হাফিজ জুবায়ের আহমেদ রাজু এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুকন হাকিম।
এছাড়াও উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট-এর উপদেষ্টা হাফিজ এবাদুর রহমান চৌধুরী, উপদেষ্টা মাওলানা শাহান ইয়াহিয়া, সিনিয়র সহ-সভাপতি ক্বারী মালিক শেখ, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, ট্রেজারার হাফিজ মাওলানা রওশন আহমদ, প্রচার সম্পাদক ক্বারী আবিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফ হুসাইন শুভ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম এবং সদস্য হেলালুর রহমান খান ও সালেহ আহমদ। মাহফিলের শেষপর্বে বিশেষ অতিথি হাফিজ মাওলানা আবু আবদিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা-এর পরিচালনায় পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী-এর পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
