শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩০ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজের জ্যামাইকাস্থ বাসভবনে এ মিলাদ মাহফিলে কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের পরিচালক শাহ শহীদুল হক, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আজকালের ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, সিটি এডিটর অনিক রাজ, কর্মাশিয়াল ম্যানেজার আনিসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজীম, লায়ন আহসান হাবিব, ব্যবসায়ী হারুন ভূঁইয়া, ব্যবসায়ী জাহিদ আলম, ফরিদ আলম, মোহাম্মদ নমী, বদরুদ্দোজা সাগর, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, নিউইয়র্ক ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কাদির, নিউইয়র্ক ইনসুরেন্সের মাহমুদা হাসিন কনা, গোলাম মোস্তফা, গোলাম আজম খান, মিনাবাজার গ্রোসারী ও হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টের অন্যতম অংশীদার মাসুম ব্যাপারী সহ শাহ নেওয়াজ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইমাম বেলাল আহমেদ। আলোচনায় তিনি ব্যক্তিজীবন থেকে শুরু করে সব বিষয়ে ইসলামের অনুশাসন মেনে চলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে ইসলামের সুমহান আদর্শকে জীবনের ধারণ করা পদ্ধতি ও সে মোতাবেক চলার পথ নির্দেশনাও দেন।
এর পর মোনাজাতে তিনি বিশ্ব মুসলিমের কল্যান কামনায় আল্লাহতায়ালার কাছে দোয়া করেন। একই সঙ্গে উপস্থিত সবার পরিবারবর্গের সুস্থতা এবং সবার দুনিয়া ও আখেরাতের সমৃদ্ধির চান। পাশাপাশি পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের রুহের মাগফেরার কামনা করে মহান আল্লাহর কাছে অর্জি জানান। এছাড়া মিলাদের আয়োজক শাহনেওয়াজ গ্রুপের ব্যবসায়িক সাফল্য কামনা করেন। দোয়ায় শাহনেওয়াজ ও তার পরিবারের সদস্যদের উপর আল্লাহর খাস রহমত ও বরকত চান। একই সঙ্গে তাদের ব্যবসায় উত্তোরত্তর প্রবৃদ্ধি ও সমাজের কল্যাণে তাদের সহযোগীতার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদানের জন্যও দোয়া করা হয়।
