শনিবার   ২৯ আগস্ট ২০২৬   ভাদ্র ১৩ ১৪৩৩   ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫০ এএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার


আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আসছেন। নিউইয়র্কে তার অবস্থানকালে ডিম ও জুতো নিক্ষেপের পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের। যদিও ইউনূস সরকারের আমলে এমন ঘটনা ঘটেছিল। কোন সহিংস কর্মসূচি দিবো না। তবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মিদের নামে দেশে মিথ্যা মামলা প্রত্যাহার ও জননেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক রায় বাতিলের দাবিতে সভা সমাবেশ করবো। গেল বছর ড. ইউনূসের জাতিসংঘ সফরকালের  মতো কিছু করবো না। যেভাবেই হোক তারাতো নির্বাচিত সরকার। আমরাও নির্বাচনে সহযোগিতা করেছি। তার বহরে ডিম বা জুতো নিক্ষেপের মতো কোন কর্মসূচি রাখবো না। এ কথাগুলো আজকাল প্রতিনিধিকে বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 
এক প্রশ্নের জবাবে ড. সিদ্দিক বলেন, বাংলাদেশে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের কাযক্রম নিষিদ্ধ করা হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ও বহুদলীয় অংশগ্রহনমুলক রাজনীতির সুযোগ সৃষ্টিতে যদি প্রধানমন্ত্রী আমাদের সাথে নিউইয়র্কে বসতে চাইলে ও আলোচনার সুযোগ দিলে আমরা ইতিবাচক সাড়া দেব।