শনিবার   ২২ আগস্ট ২০২৬   ভাদ্র ৬ ১৪৩৩   ০৮ রবিউল আউয়াল ১৪৪৮

রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:১৬ এএম, ২২ আগস্ট ২০২৬ শনিবার

 


কঠিন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বিএনপি’র রাজনীতির কীর্তিমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরই রাষ্ট্রের অভিভাবকত্ব গ্রহণ করছেন। ৩৫ বছর পর সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি পদে ভোট দেন। ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি মনোনীত ৭৮ বছর বয়স্ক প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কট্টর ডানপন্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত প্রথম রাজনৈতিক দল এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনপুষ্ট প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। তৃণমূল থেকে উঠে আসা ফখরুল বঙ্গভবনে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। নির্বাচনের পর পরই সরকারী গেজেট প্রকাশ করে তাকে রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করা হয়। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে নিজের দল ও জনগণের আস্থা তথা আশা-ভরসার প্রতীক উঠেছেন এই রাজনীতিবিদ।
করেন সিইসি। সঙ্গে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা করতালি দিয়ে ও টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাশের আসনে থাকা বিজয়ী প্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। এরপর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এর আগে ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যালট বাক্সগুলো নির্ধারিত নিয়মে খোলেন। সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট গণনা শুরু হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ভোট গণনা করা হয়। গতকাল বিকালে ভোট গ্রহণ শেষে ফলাফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন সিইসি। সঙ্গে সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি দাঁড়িয়ে হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা করতালি দিয়ে ও টেবিল চাপড়ে তাঁকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান পাশের আসনে থাকা বিজয়ী প্রার্থী মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। পরে বিরোধীদলীয় নেতাসহ অন্যরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। এরপর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
এর আগে ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যালট বাক্সগুলো নির্ধারিত নিয়মে খোলেন। সংসদ সদস্যদের উপস্থিতিতে ব্যালট গণনা শুরু হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ভোট গণনা করা হয়। গণনার সময় সংসদ সদস্যদের উপস্থিত থাকার সুযোগ ছিল। ৫টা ১৮ মিনিটে ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা হিসেবে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।  রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিলেও তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। অনুপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ দুইজন। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে দেখা যায়নি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়েছেন। গণনার সময় সংসদ সদস্যদের উপস্থিত থাকার সুযোগ ছিল। ৫টা ১৮ মিনিটে ভোট গণনা শেষে নির্বাচনি কর্তা হিসেবে সিইসি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।  রাষ্ট্রপতি পদে মির্জা ফখূইসলাম আলমগীর ভোট দিলেও তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় নিজে ভোট দিতে পারেননি। নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। অনুপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ দুইজন। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে দেখা যায়নি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র সংসদ সদস্যরা নির্বাচিত প্রার্থীকে ভোট দিয়েছেন।