শনিবার   ১৫ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩০ ১৪৩৩   ০১ রবিউল আউয়াল ১৪৪৮

সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৯ এএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার


   
 
গোল্ডেন এজ হোম কেয়ার এর সার্বিক সহযোগিতায় নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি  লায়ন্স ক্লাবের  রক্তদান  কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যৌথ এই রক্তদান কর্মসূচি নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এবং আলবেনী ক্যাপিটাল রিজিওন লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটির অন্যতম উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক ছিলেন নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি  লায়ন্স ক্লাবের ফাউন্ডার ও ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শাহ নেওয়াজ, পিএমজিএফ। মানবিক এই কর্মসূচিতে ডিস্ট্রিক্ট ২০-আর ২ এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন  মেদাদি সি এবং লায়ন আমাদো সি  ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ, ব্রংকস লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব এর প্রেসিডেন্ট লায়ন জেএফএম রাসেল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার রানো নেওয়াজ, এমজিএফ  ও সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন , ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মশিউর রহমান মজুমদার , সাবেক সাধারন সম্পাদক হাসান জিলানী, ট্রেজারার লায়ন এএসএম মাইনুদ্দিন পিন্টো, ডিরেক্টর লায়ন মোঃ মফিজ।  আলবেনী ক্যাপিটাল রিজিওন লায়ন্স ক্লাবের পক্ষে যোগদান করেন লায়ন নাসিমা।
এই রক্তদান কর্মসূচির চেয়ারম্যান ছিলেন  লায়ন রানো আমেনা নেওয়াজ, এমএিফ, কনভেনার লায়ন বদরুদ্দোজা সাগর ও মেম্বার সেক্রেটারি লায়ন মোস্তফা অনিক রাজ ও হোস্ট লায়ন সেরাজুস সালেহীন। সার্বিক তত্ত্বাবধানে লায়ন মোহাম্মদ হাসান জিলানী ও নিউইয়র্ক সাইবার বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি  লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, পিএমজিএফ। সাইবার বিজনেস ক্লাবের সদস্যদের  মধ্যে লায়ন মোঃ সাইদুর রহমান , লায়ন   দাওয়া টসেঙ , লায়ন ডাঃ নার্গিস রহমান, লায়ন রাসেল ভূঁঞা, লায়ন আফ্রিদি, লায়ন হাবিবুল বাহার চৌধুরী, লায়ন মুহাম্মদ শাফি, লায়ন সিজার রহমান, লায়ন ইঞ্জি: মুহাম্মাদ খালেক, লায়ন দুলাল বেহেদু, লায়ন আহমেদ মেশা, লায়ন মুহাম্মদ কাশেম, লায়ন আফরোজা, লায়ন জাহানারা লাকি, লায়ন নাফিসা চৌধুরী, লায়ন জসিম মৃধা, লায়ন মোঃ  সোহেল হাওলাদার, লায়ন মনোয়ারুল ইসলাম ও লায়ন আফরোজা ইসলাম। সফল এই রক্ত  দান কর্মসূচিতে ৩০ ব্যাগ রক্ত সংগৃহিত হয়।