শনিবার   ১৫ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩০ ১৪৩৩   ০১ রবিউল আউয়াল ১৪৪৮

বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৪ এএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার

সোসাইটির নির্বাচন 
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রবাসের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন সামনে রেখে প্রবাসী বিয়ানীবাজারবাসীর সঙ্গে মতবিনিময় করেছে বিয়ানীবাজারের বাসিন্দা ৪ প্রার্থী। তারা হলেন প্রচার সম্পাদক পদ প্রার্থী রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক পদ প্রার্থী অনিক রাজ, ক্রীড়া সম্পাদক পদে হাছান খান ও প্রয়াত সভাপতি কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদ।

১০ আগস্ট সন্ধ্যায় ওজনপার্কের মদিনা পার্টি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান পরিচালনা করেন আমিনুল হোসেন। অনুষ্ঠানের প্রারম্ভেই পবিত্র কুরআন তেলওয়াত করেন রফিক উদ্দীন। অনুষ্ঠানের শুরুতে বিয়ানীবাজারের ৪ জন প্রার্থী রিজু মোহাম্মদ, অনিক রাজ, হাছান খান ও রুমানা আহমদ সবার সঙ্গে পরিচিত হন।

পরিচিতি বক্তেব্য রিজূ মোহাম্মদ বলেন, আমরা বিয়ানীবাজারের সন্তান, আপনারাও বিয়ানী বাজারে গৌরব। তাই মনোনয়ন পত্র দাখিলের আগেই আপনাদের শ্মরণাপন্ন হয়েছি। আপনাদের মতামত নেয়ার পরই  মনোনয়ন পত্র দাখিল করা হবে। যদি আমাদের চেয়ে আরো ভাল প্রার্থী পাওয়া যায়, তবে আমরা সরে যাবো। যাদেরকে মনোনীত করা হবে তাদের জন্য কাজ করবো।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিজু মোহাম্মদ, অনিক রাজ, হাছান খান বর্তমান কমিটিতে সুনামের সঙ্গে কাজ করে বিয়ানীবাজারের মুখ উজ্জল করছে। তারা বিয়ানীবাজারের গৌরব। তাদের সঙ্গে নতুন যুক্ত হওয়া রুমানা আহমদের পিতাও ছিলেন সংগঠন প্রিয় মানুষ। আশাকারি সবাই ভালো করবে। চার জনের প্রতিই পূর্ণ সমর্থন রয়েছে। চারজনই নিজেদের প্রার্থী, তাই তাদেরকে বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়ানী বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, উপদেষ্টা গহর চৌধুরী কিনু, অধ্যাপক কামাল চৌধুরী, শাহীন চৌধুরী, এনাম আহমদ, ছমীর উদ্দিন, বিয়ানীবাজারের সাবেক রেফারী ইসলাম উদ্দীন, মরহুম কামাল আহমদের ভাই আবুল ফজল লিটন, আব্দুল করিম।
সভার সমাপ্তিতে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নিজেরা এক হয়ে কাজ করলেই পছন্দের প্রার্থীর বিজয় ছিনিয়ে আনা সম্ভব। জয়ের ইচ্ছা শক্তিকে কাজে পরিণত করতে হবে। প্রবীণের যুক্তি ও তারুণ্যের শক্তির বিকল্প নেই।