শনিবার   ০৮ আগস্ট ২০২৬   শ্রাবণ ২৩ ১৪৩৩   ২৩ সফর ১৪৪৮

জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৭ এএম, ৮ আগস্ট ২০২৬ শনিবার


কোন পূর্ব ও সাংগঠনিক অভিজ্ঞতা ছাড়াই বিশাল আয়োজনে একটি সার্থক বনভোজন উপহার দিলো জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইন্ক্। গত ২ আগস্ট রবিবার এস্টোরিয়া পার্কে উক্ত বনভোজনে যুক্তরাষ্ট্রে বসবাসরত জুড়ি উপজেলাবাসীদের এক মহা মিলন মেলায় পরিণত হয়।  আর এই আয়োজনের প্রধান কৃতিত্বের দাবিদার বনভোজন আয়োজক কমিটির ১৬ জন কর্মকর্তা।