শনিবার   ০১ আগস্ট ২০২৬   শ্রাবণ ১৭ ১৪৩৩   ১৬ সফর ১৪৪৮

ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার


ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ আয়োজিত “বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হলো। গত ২৬ জুলাই লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, তাদের পরিবার-পরিজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন। 
দিনব্যাপী কর্মসূচিতে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা, খেলাধুলা,র্ যফল  ড্র, সুস্বাদু খাবারের আয়োজন এবং প্রাণবন্ত আড্ডা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পার্কজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১,৫০০ মার্কিন ডলারের গ্র্যান্ড প্রাইজ (ক্যাশ) এবং নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকিটসহ মোট দশটি আকর্ষণীয় পুরস্কারের র‌্যাফেল ড্র। গ্র্যান্ড প্রাইজের পৃষ্ঠপোষকতা করেন গাজী ওয়াহিদুজ্জামান লিটন  এবং প্রথম পুরস্কার স্পন্সর করেন অ্যাটর্নি মইন চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এম. এস. আলম, আয়োজক কমিটির আহ্বায়ক মো. তাজুল ইসলাম এবং সদস্য সচিব ইউসুফ আলী,  সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সরকার , প্রধান সমন্বয়কারী মো. আজহার আলী খান, সমন্বয়কারী  বেলাল মাহমুদ, সুশীল সিনহা ও ইকবাল মোর্শেদ ।

প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু একটি বনভোজনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, আন্তরিক বন্ধুত্ব, পারিবারিক বন্ধন এবং নতুন প্রজন্মের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরার এক অনন্য আয়োজন।