রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর বনভোজন সম্পন্ন
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৯:৫১ এএম, ১ আগস্ট ২০২৬ শনিবার
অত্যন্ত জাকজমক ও বিপুল সংখক রাজবাড়ীবাসীদের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউএসএ'র বার্ষিক বনভোজন ২০২৬। ভি,ই, ম্যাসি পার্ক এ গত ২৬ জুলাই অনুষ্ঠিত উক্ত বনভোজনে সকাল থেকেই প্রবাসী রাজবাড়ীবাসী ও মেহমানদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। যথা সময়ে সকালের নাস্তা পরিবেশনের পর শুরু হয় বনভোজনের আনুষ্ঠানিকতা।
