ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৪ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার
বাংলাদেশি-আমেরিকান শিশুরোগ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সমাজসেবক ডা. মাকসুদ চৌধুরী রোটারি ইন্টারন্যাশনাল-এর ডিস্ট্রিক্ট ৭২৩০-এর ২০২৬-২০২৭ বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে অধিষ্ঠিত হওয়া প্রথম বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক হিসেবে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
নিউইয়র্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শতাধিক রোটারিয়ান, কমিউনিটি নেতা ও অতিথির উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটারির ঐতিহ্যবাহী গ্যাভেল হস্তান্তর ও শপথ গ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্বের সূচনা হয়।
ডা. চৌধুরী চঊউঝও এষড়নধষ ঐবধষঃয-এর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি, ঠড়ষঁহঃধৎু অংংড়পরধঃরড়হ ভড়ৎ ইধহমষধফবংয (ঠঅই)-এর সভাপতি এবং ইধহমষধফবংয গবফরপধষ অংংড়পরধঃরড়হ ড়ভ ঘড়ৎঃয অসবৎরপধ (ইগঅঘঅ)-এর সাবেক জাতীয় সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি শিশুস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা, মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন।
নবনিযুক্ত গভর্নর হিসেবে তিনি নিউইয়র্ক ও বারমুডা অঞ্চলের ৫৮টি রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের নেতৃত্ব দেবেন। তাঁর অগ্রাধিকার থাকবে শিক্ষা, মাতৃত্ব ও শিশুস্বাস্থ্য, সদস্য বৃদ্ধি, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ নেতৃত্ব বিকাশে। ডা. মাকসুদ চৌধুরী বলেন, ‘রোটারি একটি বৈশ্বিক মানবিক পরিবার। সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।’ অনুষ্ঠান শেষে অতিথিরা নিউইয়র্ক হারবারে নৌভ্রমণ, মধ্যাহ্নভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
