শনিবার   ১৮ জুলাই ২০২৬   শ্রাবণ ২ ১৪৩৩   ০২ সফর ১৪৪৮

নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৬ এএম, ১৮ জুলাই ২০২৬ শনিবার


 
নিউইয়র্ক সিটিতে সব ধর্মাবলম্বীর উপযোগী ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহত্তর সামাজিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইট্।ি গত ১০ জুলাই সংগঠনের এক যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্কচটাউন বাংলাদেশ বাংলাদেশ সেমিট্রিতে মুসলমানদের পূর্ণাঙ্গ ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন-ট্রাস্টি বোর্ড সদস্য সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার, খোকন মোশারফ, উপদেষ্টা নাজির ভান্ডারি, মমিনুল হক, শাহআলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মোহাম্মদ মোস্তাক হোসেন, মালেক খান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, এনামুল হক রুমি, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, সদস্য আনোয়ারুল আজিম, সদস্য এএসএম মাইনউদ্দিন বাবলু, রুদ্র মাসুদ ও মাহমুদুল হক ।

সভায় বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি ও স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির মুখপাত্র জাহিদ মিন্টু জানান, আমি যা কিছু করি, চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টির জন্য করার। বাংলাদেশ সেমিট্রির জন্য আমাদেরকে আগামি ১’শ বছরের জন্য পরিকল্পনা করতে হবে। এখানে ব্যাক্তিগত লাভক্ষতির কোন সুযোগ নেই।

সেমিট্রির প্রয়োজনে ফিউনারেল হোম অপরিহার্য হয়ে উঠেছে। সেমিট্রিতে মুসলমানদের জন্য একটি পূর্ণাঙ্গ ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে। এছাড়া নিউইয়র্ক সিটিতে সব ধর্মাবলম্বীর উপযোগী একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফিউনারেল হোম প্রতিষ্ঠা করা হবে। সবাই সম্মত হলে কাজটি দ্রুত এগিয়ে নেয়া সম্ভব হবে।