শনিবার   ১১ জুলাই ২০২৬   আষাঢ় ২৬ ১৪৩৩   ২৫ মুহররম ১৪৪৮

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫২ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। গত ৮ জুলাই সকালে কর্মস্থলে যাওয়ার পথে ভ্যালি এলাকায় সংঘটিত ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার ও প্রবাসী কমিউনিটি সূত্রে জানা গেছে।
নিহত মির্জা ফাহিম আহমেদ বাংলাদেশের ঢাকার ঝিগাতলার তল্লাবাগ এলাকার বাসিন্দা ছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে তিনি বাংলাদেশে গিয়ে বিয়ে করেন এবং পরে আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
ফাহিমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। আজ তার জানাজার নামাজ হবার কথা।