আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩২ এএম, ১১ জুলাই ২০২৬ শনিবার
আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি। ২ যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। এমনকি ২০২৩ সালে লন্ডনে গিয়ে বিএনপি নেতারা তারেক রহমানকে এ অনুরোধ করেছিলেন। আশ্বাসের পরেও অনুরোধ থেকে যায় অধরায়। ৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে এসেছেন। উঠেছেন মিলিনিয়াম হিলটন নিউইয়র্ক হোটেলে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর সিনিয়ির কোন বিএনপি নেতার এটাই যুক্তরাষ্ট্রে প্রথম সফর। কার্যত সালাহউদ্দীন আহমেদ বিএনপিতে দ্বিতীয় সর্বোচ্চ নীতিনির্ধারক। যুক্তরাষ্ট্র বিএপি নেতারা গত ৮ জুলাই রাতে হোটেলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সেখানেই কমিটির বিষয়টি সামনে চলে আসে। সালাহউদ্দীন আহমেদ নেতাকর্র্মিদের আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের কমিটি নেই তা আমি অবগত। দীর্ঘ দিনের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সম্মেলন হয়ে গেলে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটি করা হবে। তার এ কথায় উপস্থিত নেতাকর্মিরা আশ্বস্ত হন। উল্লেখ্য এ বছরের শেষ দিকে কেন্দ্রীয় বিএনপির কাউন্সিল/সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, আলহাজ সোলেমান ভূঁইয়া, সিনিয়র নেতা আবদুস সবুর, মোশাররফ সবুজ, মাকসুদ এইচ চৌধুরী, ফিরোজ আহমেদ, আহমেদ সোহেল, মাওলানা আতিক, ইমরান রন শাহ, সাইদুল হক , গোলাম ফারুক শাহিন,আবু সাঈদ আহমেদ, সেলিম রেজা, এম এ বাতিন ও শহিদুল হক শিকদার। সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এ সভায় উস্থিত থাকার কথা থাকলেও পারিবাকি ব্যস্ততার করানে অংশ নিতে পারেন নি।
