শনিবার   ২৭ জুন ২০২৬   আষাঢ় ১২ ১৪৩৩   ১১ মুহররম ১৪৪৮

বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৩ এএম, ২৭ জুন ২০২৬ শনিবার


 
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু নিউইয়র্কে ফিরলেন। বাংলাদেশে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে গিয়েছিলেন। তারেক রহমানের নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। নির্বাচনের পর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে অংশ নেন তিনি। এই দীর্ঘ সময়ে নিউইয়র্কের ৪ সিনিয়র নেতার মধ্যে তিনি ও মিল্টন ভূইয়া অনুপস্থিত ছিলেন। মিল্টন ভূইয়া এখনও বাংলাদেশে রয়েছেন। নিজ এলাকা সন্দ্বীপে তিনি নানা জনহিতকর কাজ করছেন। সীমিত আকারে গিয়াস আহমেদ ও আব্দুল লতিফ সম্রাট নিউইয়র্কে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করেন। 
  

গত শুক্রবার ১৯ জুন কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত সাড়ে ১০টায় জিল্লুর রহমান নিউইয়র্কে ফিরেছেন। এ সময় জেএফকে বিমান বন্দরে বিএনপির নেতাকর্মিরা তাকে স্বাগত জানান। বিমান বন্দরে উপস্থিত ছিলেন জসিম ভূইয়া, আব্দুস সবুর, আহবাব চৌধুরী,এবাদ চৌধুরী ও আবু সাঈদ আহমেদ।