শনিবার   ২৭ জুন ২০২৬   আষাঢ় ১২ ১৪৩৩   ১১ মুহররম ১৪৪৮

বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩১ এএম, ২৭ জুন ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের পার্টি হলে অয়োজিত হয়। এর আগে একই দিন নিউইয়র্কের র‌্যানডল আইল্যান্ড পার্কে চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে ‘শেখ কামাল’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এতে ‘ধানমন্ডি-৩২’ দল রানার্সআপ, ‘শেখ রাসেল’ দল তৃতীয় এবং ‘জয়বাংলা’ দল চতুর্থ স্থান লাভ করে।
জাঁকজমকপূর্ণ পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মো. সেবুল মিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন আজমল, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুর রহমান রফিক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এ আয়োজনের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেওয়া হয়।