ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায়
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১২ এএম, ২৭ জুন ২০২৬ শনিবার
ডনউইয়র্ক স্টেটের নির্বাচনে এসেমব্লিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশি ৪ জন প্রার্থী। এর মধ্যে শামসুল হক (জ্যাকসন হাইটস)তীব্র লড়াই করে অনানুষ্ঠানিক ফলাফলে মাত্র ১৩ ভোটে হেরেছেন। বাকী ৩ জন ২ হাজার থেকে ৭ হাজার ভোটে পরাজিত হন। তারা হলেন জে মোল্লা সানী (জামাইকা), মেরি জোবায়দা (এস্টোরিয়া ও উডসাইড) ও জাকির চৌধুরী (ব্রংকস)। তাদের প্রত্যেকের প্রাপ্ত ভোট এখানে তুলে ধরা হলো।
শামসুল হক: এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩০
প্যাট্রিক মার্টিনেজ ২,৭০৩ ভোট। শামসুল হক ২,৬৯০ ভোট। ব্যবধান ১৩ ভোট।
জে মোল্লা সানী: এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২
নাথানিয়েল হেজখিয়া ৩,৬১৭ ভোট। জে মোল্লা সানী ৭৫৫ ভোট। ব্যবধান ২,৮৬২ ভোট।
মেরি জোবায়দা: এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩৬
ডায়ানা মরেনো ৯,০৫১ ভোট। মেরি জোবায়দা ১৯৬৮ ভোট। ব্যবধান ৭,০৮৩।
জাকির চৌধুরী: এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭
কারিনা রয়েস ৪,১০০ ভোট।জাকির চৌধুরী ১,৬০৯ ভোট। ব্যবধান ২৪৯১।
