নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১৯ এএম, ২০ জুন ২০২৬ শনিবার
নিউইয়র্কের ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কের বাসিন্দা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, নিউইয়র্কে গ্রেটার নোয়াখালি সোসাইটির উপদেষ্টা এসএম আমানত (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সম্প্রতি তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছিল। বৃহস্পতিবার ভোর রাতে তিনি ব্রুকলিন হাসপালে মারা যান। তিনি ১৯৯০ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে নোয়াখালির লক্ষিপুরের রায়পুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২ কন্যা সন্তানের বাবা। নিউইয়র্কের রায়পুর সমিতির তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জানাজা শেষে আগামীকাল শনিবার নিউইয়র্কে নোয়াখালি সোসাইটির নিজস্ব কবরস্থান বাংলাদেশ সেমিটারিতে তাকে দাফন করা হবে বলে সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন। লক্ষাধিক কবরের স্থান নিয়ে ২০ জুন এই বাংলাদেশ সেমিটারি উদ্বোধন হবে। একইদিন কবরস্থানে প্রথম সমাহিত হবেন নোয়াখালি সোসাইটিরই উপদেষ্টা আমানত। পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার বাদ মাগরিব বিলাল মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি জাহিদ মিন্টু, সাধারন সম্পাদক এসএম উদ্দীন পিন্টু ও সাবেক সভাপতি আব্দুর রব মিয়া এক বিবৃতিতে আমানতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
