বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
মতিউর রহমান চৌধুরী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩৮ এএম, ২০ জুন ২০২৬ শনিবার
প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক মানবজমিন সম্পাদক বিশ্বকাপ ফুটবল উদ্বোধনী থেকেই কাভার করছেন মাঠ থেকে। নিউইয়র্কের পাঠকনন্দিত সাপ্তাহিক আজকাল-এর জন্য বিশ্বকাপের নানা অঘটন নিয়ে এবার তাঁর বিশেষ লেখাটি প্রকাশিত হলো। তিনি প্রতি সপ্তাহেই বিশ্বকাপ ২০২৬ নিয়ে আজকাল-এর পাঠকদের জন্য লিখছেন। চোখ রাখুন আজকাল-এর পাতায়।
ইরানের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় ঐতিহাসিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানে চুক্তি স্বাক্ষর প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খেলা শেষ হলে আধা ঘন্টার মধ্যে ইরানী খেলোয়াড়দের যুক্তরাষ্ট্র ছেড়ে যাবার নোটিশ দিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। খেলোয়াড়রা কান্নায় ভেঙ্গে পড়েন। বিশ্বকাপের এমন দৃশ্য নেট দুনিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়লে দর্শকরা ভারাক্রান্ত হয়ে যান। এবারের বিশ্বকাপে মেসির হ্যাট্রিক ছিল বেশ আলোচিত। এমন বহু অঘটন ঘটছে।
এবার কে হবেন বিশ্ব চ্যাম্পিয়ন? এই নিয়ে এখনই বেশ আলোচনা শুরু হয়েছে। ফুটবল পন্ডিতরা বলছেন, এই প্রশ্নের চটজলদি কোন জবাব নেই। অঘটনের পর অঘটন ঘটতেই থাকবে। মাঝখান থেকে আলোচনায় নেই এমন কোন শক্তি নাটকীয় ভাবে সামনে এসে যেতে পারে। ফুটবলে এমনটা অস্বাভাবিক নয়।
ফুটবল মানেই হাসি, ফুটবল মানেই কান্না। কেউ হাসেন, কেউ কাঁদেন। বিশ্বকাপেতো আলাদা আলোড়ন। আলাদা আবেদন। এখানে তারকাদের উত্থান-পতনের সাক্ষী হয় বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। চলতি বিশ্বকাপে মহাতারকা রোনালদোর পতন আমরা দেখছি। অবার মেসি, এমবাপে হ্যালান্ডদের চমকও দেখছি।
রোনালদো ও তার দল পর্তুগাল অপেক্ষাকৃত দুর্বল ডিআর কঙ্গোর সঙ্গে ড্র করে ছিটকে পড়েছে। রোনালদো ম্যাচে ছিলেন নিষ্প্রভ। একবারও জ্বলে উঠতে পারেননি। ভক্তরা এখন বলছেন, রোনালদো এখন অতীত। দুর্ভাগ্য হচ্ছে বিশ্বকাপ বরাবরই রোনালদোর হাতছাড়া। এবার ৪১ বছর বয়সে বাজিমাত করতে চেয়েছেন। তার এক সময়ের সতীর্থ মেসি মাঝখান থেকে ইতিহাস পাল্টে দিয়েছেন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে এসে দুনিয়াকে অবাক করে চলেছেন। হ্যাটট্রিক করে ইতিহাসকে পাল্টে দেওয়াই শুধু নয়, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তকমাও পেয়ে গেছেন। মেসি এখন আলোচনার শীর্ষে। ফরাসি তারকা এমবাপেও এগিয়ে চলেছেন সর্বোচ্চ গোলতাদার চূড়ায় উঠতে। এই বিশ্বকাপে দুটো গোল করে ফ্রান্সকে ও নিজেকে এগিয়ে রেখেছেন। অন্যতম দাবিতার হয়েছেন বিশ্বকাপের।
ম্যানচেস্টার সিটির গোল মেশিন আরলিং হ্যাল্যান্ডও নরওয়েকে বিশ্বমঞ্চে আলোচার কেন্দ্রে নিয়ে এসেছেন। দুটো গোলে করে হল্যান্ড প্রমাণ করেছেন শুধু লিগে নয় বিশ্বকাপেও তিনি আছেন এবং থাকবেন।
স্প্যানিশ তারকা লামিলে ইয়ামালকে নিয়ে তুমুল আলোচনা ছিল কিন্তু বিশ্বকাপের আসরে এসে হতাশ করেছেন। স্পেন এখন অনেকটাই আলোচনার বাইরে। ব্রাজিলিয়ান তারকা নেইমারও সাইড লাইনে, প্রথম খেলায় সুযোগই পাননি। এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। ম্যাচে প্রথম একাদশে স্থান পাবেন কি-না এ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
