রোববার   ০৭ জুন ২০২৬   জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩   ২১ জ্বিলহজ্জ ১৪৪৭

নর্থবেঙ্গল ফাউন্ডেশন সাধারন সভা ১০ জুন

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৮ এএম, ৭ জুন ২০২৬ রোববার


 

উত্তরবঙ্গের প্রবাসীদের সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারন সভা  ১০ জুন ২০২৬, বুধবার অনুষ্ঠিত হবে। জ্যামাইকার আশা রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ সভায় সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সভায় আসন্ন বাংলাদেশ সোসাইটি নির্বাচনে সংগঠনের ভূমিকা ও করণীয়, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও কমিটি সংক্রান্ত বিষয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 
নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি রাফেল তালুকদার এবং সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ এক বিবৃডুতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।