জ্যাকসন হাইটস সোসাইটির আত্মপ্রকাশ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৬ এএম, ৭ জুন ২০২৬ রোববার
জ্যাকসন হাইটস সোসাইটি নামে আরও একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো। যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা দেওয়ান কাওসার ও মনিরুল ইসলাম মনির। এই সংগঠনের উদ্যোগে গত ৩০ মে ডাইভারসিটি প্লাজায় জিয়াউর রহমানের শাহাদতবার্র্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম ভূঁইয়া, আব্দুস সবুর, নুরুল আমিন সেলিম রেজা, ভিপি জসিম, জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দি, জাহাঙ্গীর আলম, মাকসুদুল হক চৌধুরী, খোরশেদ আলম, এবাদ চৌধুরী, সাইদুর রহমান, গোলাম ফারুক শাহিন, সৈয়দা মাহমুদা শিরিন,মীর মশিউর রহমান, মোস্তফা হোসেন মুকুল, সাইফুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, বদরুল হক আজাদ, মোস্তাক আহমেদ, আবুল কালাম, মোতাহার হোসেন, নাসিম আহমেদ, জাবেদ উদ্দীন, আব্দুল করিম ও শাকিল উদ্দীন।
একইদিন ৭৩ স্ট্রিটের নবান্ন রেষ্টুরেন্টের সামনে জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। শাকিল মিয়া ও আলম নবীর নেতৃত্বাধীন এ সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী, আব্দুল আজিজ,গিয়াস উদ্দীন, সারোয়ার খান বাবু,কামরুজ্জামান কামরুল ও দেওয়ান মনির। উল্লেখ্য জ্যাকসন হাইটস এর ব্যবসায়ীদের নিয়ে আরও ২ টি সংগঠন রয়েছে।
