শনিবার   ৩০ মে ২০২৬   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩   ১৩ জ্বিলহজ্জ ১৪৪৭

অল কাউন্টি হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩০ মে ২০২৬ শনিবার


 

 
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে নতুন শাখা চালু করেছে অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান অল কাউন্টি হোম কেয়ার। গত ২২ মে অনুষ্ঠিত এক উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে প্রতিষ্ঠানটির অষ্টম শাখা জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং কমিউনিটির শান্তি, সমৃদ্ধি এবং অল কাউন্টি হোম কেয়ারের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন ইমাম মাওলানা মোহাম্মদ এস হক। 
পরে ফিতা কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কমিউনিটির প্রতি আরও বিস্তৃত সেবার অঙ্গীকার ব্যক্ত করেন  অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ, নবান্ন রেস্টুরেন্ট, ও বেঙ্গল ফেডারেল ক্রেডিট ইউনিয়নের কর্ণধার ও উদ্যোক্তা মোহাম্মদ কাদের, সিআইপি’। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা চঞ্চল চৌধুরী; জনপ্রিয় অভিনেতা সজল, ফ্যাশন ডিজাইনার পিয়াল, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের সভাপতি শাহ শহিদুল হকসহ নিউইয়র্কের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় মোহাম্মদ কাদের সিআইপি বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। এটি আমাদের পুরো টিমের ভালোবাসা, পরিশ্রম ও কমিউনিটির আস্থার ফল। মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমরা পথচলা শুরু করেছিলাম, আর আপনাদের সহযোগিতায় অল কাউন্টি হোম কেয়ার আজ স্বাস্থ্যসেবা খাতে একটি অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রবাসে থেকেও মানবসেবার মাধ্যমে কমিউনিটির পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি ছিল বহুজাতিক সম্প্রীতিরও এক উজ্জ্বল উদাহরণ। নেপালি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন প্রকৃতি সাপকোটা, ভারতীয় কমিউনিটির প্রতিনিধিত্ব করেন শিভানি এবং স্প্যানিশ কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য দেন লাস্টলিনা। তাঁদের বক্তব্যে উঠে আসে অল কাউন্টি হোম কেয়ারের মানবিক কার্যক্রম এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার গুরুত্ব।