জালালাবাদের সাবেক সভাপতি আব্দুল বাছিত আর নেই
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩০ মে ২০২৬ শনিবার
জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালি----রাজেউন)। সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ২৮ মে সকালে ব্রংকস্থ নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে ২ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এস্টোরিয়ার আল আমীন মসজিদে বাদ যোহর। তার মৃত্যুতে জালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।
